২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি নিয়ে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
শুক্রবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ভারতীয় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। যার ফলে উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। এতে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এ ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে উল্লেখিত সময়ে এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
নদ-নদীর বর্তমান অবস্থা জানিয়ে বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত ১১ জেলার মধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রাম ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬)
- বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত, আলোচনায় ভারত
- অদম্য টি-টোয়েন্টি কাপ: চলছে দুরন্ত বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৬ ফেব্রুয়ারি)
- সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল-ভারত বনাম বাংলাদেশ: ৯০ মিনিটের খেল শেষ, জানুন ফলাফল
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস-কখন কোথায় দেখবেন লাইভ?
- আবারও ভমিকম্পে কাঁপলো বাংলাদেশ: উৎপত্তিস্থল কোথায়, মাত্রা কত?
- সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল: চলছে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ-সরাসরি দেখুন Live
- সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল-ভারত বনাম বাংলাদেশ: চলছে দ্বিতীয়ার্ধ,সরাসরি দেখুন Live
- বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল-ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধ শেষ সরাসরি দেখুন Live
- সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল-ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শেষ, জানুন ফলাফল
- যে মাছ নিয়মিত খেলেই কমতে পারে হৃদ্রোগের আশঙ্কা