পাকিস্তানকে উড়িয়ে দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের পয়েন্ট টেবিলে চমক দেখালো বাংলাদেশ
৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান, সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন। শেষ বেলায় ১২ ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান। এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট—ব্যাটিংয়ের পর বোলিংয়েও।
সাদমানের লড়াকু ৯৩ রানের পর মুশফিকের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় ৫৬৫ রানের বড় সংগ্রহ। এরপর সাকিব ও মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪৬ রানেই। তাতে বাংলাদেশে সামনে আসে ৩০ রানের লক্ষ্যের আনুষ্ঠানিকতা। যেটি বাংলাদেশ পেরিয়ে গেল কোনো উইকেট না হারিয়েই।
বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়, পাকিস্তানের মাটিতে প্রথম। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেট ফরম্যাটে এখন পর্যন্ত পাকিস্তান তাদের দেশের মাটিতে ১০ উইকেটের ব্যবধানে হারেনি। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম দল হিসেবে এই কীর্তি অর্জন করলো। এই ঐতিহাসিক জয়ের দিনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের পয়েন্ট টেবিলে চমক দেখিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে ১২ পয়েন্ট পেয়ে একলাফে ৬ নম্বরে উঠে গেছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপে ৫ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে ৩টি হেরেছে। বাংলাদেশের শতকরা জয়ের হার ৪০ শতাংশ। এক নম্বরে আছে ভারত। ৯ ম্যাচে ৬ জয় ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৭৪।শতকরা জয়ের হার ৬৮.৫২ শতাংশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live