অবিশ্বাস্য ভাবে শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ, দেখেনিন ফলাফল
পাকিস্তান শাহিনস’র বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বোলিং তোপে ‘এ’ দল গুটিয়ে গেছে মাত্র ১৮৩ রানে।
সোমবার (২৬ আগস্ট) ইসলামাবাদ ক্রিকেট ক্লাবে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ১৮৩ তুলে বাংলাদেশ ‘এ’।
শুরুটা খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া রিশাদ হোসেন করেন ৪০ রান। তাদের রানের ওপর ভর করেই মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’। এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি।
পাকিস্তানের হয়ে ৩৮ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি। ২৯ রান খরচায় দুটি উইকেট পেয়েছেন মেহরান মমতাজ। এদিন জুনায়েদ খান ছিলেন বেশ খরুচে। ৫১ রান খরচায় তিনি নিয়েছেন দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮৩ তুলো ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান।রান তাড়ায় কোনো বেগই পেতে হয়নি পাকিস্তানিদের। ওপেনিংয়ে ৮১ বল খেলে ৭৩ রানে অপরাজিত থাকেন হাসিবউল্লাহ খান। ৬০ বলে ৮৭ রান করেন উসমান খান। ম্যাচ শেষ করে দেন তারা ২৭.৫ ওভারেই
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ৩৬ ওভারে ১৮৩ (নাঈম ৬, সৌম্য ৯, সাইফ ৫৮, হৃদয় ১৩, জাকের ৫, মোসাদ্দেক ১, শেখ মেহেদি ১২, তানজিম ১, রিশাদ ৪০, রেজাউর ১০, রুয়েল ১২*; ইমরান জুনিয়র ৭-১-৪২-০, আফ্রিদি ৯-০-৩৮-৫, জাহান্দাদ ৮-০-৫১-২, মেহরান ৮-০-২৯-২, মুবাসির ৪-১-১৮-১)।
পাকিস্তান শাহিনস: ২৭.৫ ওভারে ১৮৪/২ (হাসিবউল্লাহ ৭৩, ফাসিহ ১, উসমান ৮৭*, ওমাইর ১৪*; রুয়েল ৩.৫-০-৩৩-০, তানজিম ৫-০-২৪-০, শেখ মেহেদি ৫-০-১৯-১, রিশাদ ৩-০-৩৫-০, রেজাউর ৩-০-৩৭-০, সাইফ ২-০-১০-০, সৌম্য ৩-০-১৭-০, মোসাদ্দেক ৩-০-১৫-১)।
ফল: পাকিস্তান শাহিনস ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আব্বাস আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live