ব্রেকিং নিউজ: শাস্তি পেলেন সাকিব
সম্প্রতি সময়টা মোটেই ভালো যাচ্ছে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। এবার আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শাস্তি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়াও শাস্তি পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দল। পাকিস্তানকেও স্লো ওভার রেটের শাস্তি দিয়েছে আইসিসি। শাস্তি হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু পয়েন্ট হারিয়েছে দলটি। সেইম অভিযোগে পাকিস্তানের অর্ধেক পয়েন্ট হারিয়েছে টাইগাররাও। সেই সাথে শান্তদের গুনতে হবে জরিমানা।
আজ সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে, অন্যদিকে ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে। এতে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান হলো আরও নড়বড়ে।
পাকিস্তানকে আর্থিক ও পয়েন্টের জরিমানা করার কারণ ধীর বোলিং বা স্লো ওভার রেট। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলের আনা অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে পাকিস্তান ৬ ওভার পিছিয়ে ছিল। এদিকে বাংলাদেশ পিছিয়ে ছিল ৩ ওভার। তাই বাংলাদেশকে পাকিস্তানের অর্ধেক অর্থাৎ ৩ পয়েন্ট জরিমানা করা হয়েছে। ক্রিকেটারদের দিতে হবে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা।
আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, প্রতি ওভার ধীর বোলিংয়ে পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ করে জরিমানা ও ১ পয়েন্ট করে কেটে রাখার বিধান রয়েছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি।
এদিকে মোহাম্মদ রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুঁড়ে মারায় শাস্তি দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তাকে ম্যাচ ফি'র ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। অর্থাৎ, সব মিলে এই ম্যাচের ২৫ শতাংশ অর্থ জরিমানা দেবেন সাকিব। বল ছুঁড়ে মারার ঘটনায় তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। সাকিবও তার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা