বাংলাদেশ বনাম পাকিস্তান: ৪ পরিবর্তন নিয়ে নতুন করে দল ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। আর এতেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
তাইতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচের স্কোয়াডে বিশাল পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দলে চার জন ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। পাকিস্তান শাহীনসে খেলা দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলামকে নিয়েছে তারা।
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার একাদশে রাখেনি পাকিস্তান। যে কারণে একই সময়ে শুরু হওয়া বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেন দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম। এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন দুজনই।
এদিকে, প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। তবে দলের পরিস্থিতি বিবেচনায় তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইনজুরির শঙ্কা থাকলেও রাখা হয়েছে পেসার আমির জামালকেও।
আগামী ৩০ আগস্ট একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ এই টেস্ট সিরিজে সমতায় ফিরতে মরিয়া শান মাসুদের দল।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live