বিগ ব্যাশে বাংলাদেশের ৯ ক্রিকেটার
আসন্ন গ্রীষ্মের শুরুতে অনুষ্টিত হবে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাস। ব্যস্ত সূচির মধ্য দিয়ে পার হবে অস্ট্রেলিয়ার ক্রিকেট। ভারতের বিপক্ষে মর্যাদার বোর্ডার-গাভাস্কার ট্রফি নভেম্বরে খেলবে অস্ট্রেলিয়া। এরপর শুরু হবে বিগ ব্যাস।
আসন্ন এই আসর ঘিরে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ দলগুলো। এখন পর্যন্ত এই লিগে বাংলাদেশ থেকে খেলেছেন একমাত্র সাকিব আল হাসান। তবে প্রতি বছরই আগ্রহী খেলোয়াড়দের তালিকায় টাইগার ক্রিকেটের একাধিক তারকাই নাম জমা দিয়েছিলেন। ২০২৫ সালের আসরের জন্য সেই তালিকাটা কিছুটা লম্বাই বটে।
সেপ্টেম্বরের ১ তারিখ মেলবোর্নে বসবে এবারের ড্রাফট। যেখানে বাংলাদেশের নয় তারকা নিজেদের নাম জমা দিয়েছেন আগ্রহী হিসেবে। যাদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ অন্তত ৭ জন। তবে এই ৯ জনের মধ্যে কেবল ৬ জন নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য এভেইলেবল রেখেছেন।
তালিকায় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ভরসা জোগাতে পারে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের নামদুটো। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। রিশাদ ফিনিশিং রোলে বেশ কার্যকর। লেগস্পিনটা তার সহজাত ক্ষমতা ক্যারিয়ারের শুরুর দিন থেকেই। আর পেস বিভাগে তানজিম সাকিবও দেশের জন্য বড় ভরসা।
এই দুজনেই ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন বলে জানিয়েছেন। একইশর্তে ড্রাফটে নাম তুলেছেন জাতীয় দলেরই আরেক নাম তানজিদ হাসান তামিম। এই ওপেনারও আছেন ৯ জনের তালিকায়।
পুরো আসর খেলার জন্য ড্রাফটে নাম জমা করেছেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় আছেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে আছেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই