সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে সব কিছু পরিস্কার করে দিলেন আইন উপদেষ্টা
বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ চলাকালীন সময় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। যেখানে তাকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়।
এই ইস্যুতে আজ বুধবার (২৮ আগস্ট) কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গও টেনেছেন।
সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, ‘এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’
তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রলায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live