নেপালকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনাল উঠে বাংলাদেশ। আজ ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিকেল ৩টায় আনফা কমপ্লেক্সে শুরু হয়ে শিরোপার লড়াই।
রেফারির শেষের বাঁশি বাজতেই ভো দৌড়। সাফ অ-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারায়।
প্রথমার্ধে মিরাজুলের গোলে বাংলাদেশ লিড নেয়। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। ৮০ মিনিটে নেপাল এক গোল পরিশোধ করে। রেফারি ১০ মিনিট ইনজুরি সময় দেয়। নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে। বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। নির্ধারিত ৪৫ মিনিট শেষে রেফারি ২ মিনিট ইনজুরি সময় দেন। সেই ইনজুরি সময় বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।
বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন মিরাজুল। বাঁকানো শটে নেপালী গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়।
১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধ শুরু করে। বিপরীতে স্বাগতিক নেপাল শুরু থেকে গোল পরিশোধে মরিয়া। সেই ধারাবাহিকতায় বেশ কয়েকটি আক্রমণও করে। তবে উল্টো গোল খেয়ে তারা দ্বিতীয়বার পিছিয়ে পড়েছে।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে লিড দ্বিগুণ করে। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের বক্সে ফেলা ক্রস বাংলাদেশি ফরোয়ার্ড সতীর্থ মিরাজুলের উদ্দেশ্যে পাঠান। পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো মিরাজুল হেডে বল জালে পাঠাতে ভুল করেননি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর নেপাল স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। বাংলাদেশ এখন আরও আধিপত্য নিয়ে খেলছে।
ফাইনলে বাংলাদেশ একাদশ: আসিফ ( গোলরক্ষক ), আশরাফুল হক আসিফ, শাকিল আহমেদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজীব হোসেন, ইফতেখার হোসাইন ও দুখু মিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা