১৯১ রান করে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে মুশফিক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুশফিকুর রহিম। ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মি. ডিপেন্ডেবল। এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন তিনি।
আর এতেই আইসিসি থেকে দারুন সুখবর পেয়েছেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে বিশাল উন্নতি হয়েছে তার। একলাফে ৭ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে যৌথভাবে ক্যারিয়ার সেরা ১৭তম অবস্থানে আছেন তিনি।
২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর সেবারও ১৭’তে উঠেছিলেন মুশফিক। বাংলাদেশের ব্যাটারদের মাঝে তিনিই এখন শীর্ষে আছেন। এদিকে অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও বাংলাদেশের ব্যাটারদের মাঝে লিটনের উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ৫৬ রান করা বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার ২ ধাপ এগিয়েছেন।
৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন লিটন। রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানের পরিবর্তন হয়নি হাফ সেঞ্চুরি করা মুমিনুল হকের। সাকিব আল হাসানও আছেন আগের জায়গাতেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live