হাথুরুসিংহের বিদায়, নতুন হেড কোচের নাম ঘোষণা
চলছে পালা বদলের হাওয়া। বিসিবিতে এসেছে নতুন বস। দায়িত্ব নেয়ার পর প্রথম যে কথাটা বলেছিলেন তা হলো হাথুরুকে রাখতে চান তিনি। সেই পথে আগাচ্ছে বিসিবি বস ফারুক আহমেদ।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির নির্বাহী বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে হাথুর সিং সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
চুক্তি শেষ হওয়ার আগেই লঙ্কান কোচকে বরখাস্ত করা হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিবিকে। জানা গেছে, দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাও এ কাজটি করতে ইচ্ছুক। এবার তার বিদায় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
বিসিবির একটি সূত্র জানায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টই বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ টেস্ট হতে পারে। এটা সত্যি হলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিকল্প কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি।
ধারণা করা হচ্ছে, এবার স্থানীয় কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্র জানায়, জাতীয় দলের নতুন কোচ হতে পারেন দেশের ক্রিকেটের সুপরিচিত নাম মোহাম্মদ সালাহউদ্দিন। এমন পরিস্থিতিতে দেশীয় কোচ হিসেবে সালাউদ্দিনের বেতন হতে চলেছে ৮ থেকে ১০ লক্ষ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live