বৈঠক শেষে সাকিবকে নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি
সাকিবের ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হত্যা মামলার আসামি তিনি। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আছেন এই অলরাউন্ডার। তবে পাকিস্তান থেকে দেশে ফিরবেন না সাকিব যাবেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি। এই কথা আগেই জানিয়েছিলেন বিসিবি বস ফারুক আহমেদ।
বিভিন্ন বিষয়ে বিসিবি আজ জরুরি বৈঠকে বসে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সাকিবের খেলা চালিয়ে চাওয়ার বিষয়ে বিসিবির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তাকে এনওসি (কাউন্টিতে খেলতে অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। ভারত সিরিজ বাইরে থেকেই খেলবে, সিরিজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত হবে।’
এর আগে দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, এমন প্রশ্ন ওঠার পর বিসিবির সভাপতি জানিয়েছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’
প্রসঙ্গত, আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টাইগারদের লক্ষ্য প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে পরাজিত করা। এই ম্যাচেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইবেন সাকিব। এরপর কাউন্টিতে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে এই টাইগার অলরাউন্ডারের। ম্যাচটি হবে আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সেই ম্যাচে সারের প্রতিপক্ষ সামারসেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live