বন্ধ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ
চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই স্বাগতিক পাকিস্তানের।
আজ সকাল ১০টায় দ্বিতীয় টেস্ট ম্যাচের টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এখনো টস করা সম্ভব হয়নি। রাওয়ালপিন্ডিতে এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পরও মাঠ খেলার উপযোগী করতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই নিশ্চিত ভাবেই বলা যায়, নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। দিনের পুরো ৯০ ওভার খেলা নিয়েও শঙ্কা আছে।
গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার সাক্ষী হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা