আর অক্ষুণ্ণ থাকছে না তেন্ডুলকরের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট
সচিন তেন্ডুলকরের রেকর্ড কি অক্ষত থাকবে, হঠাৎই জোর চর্চা শুরু হয়ে গেল বিশ্বক্রিকেটে। টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট, সবেতেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বিভিন্ন সময় বিভিন্ন রেকর্ড গড়েছেন। একটা আধটা নয়, প্রচুর অবিস্মরণীয় রেকর্ডের অধিকারী সচিন। টেস্টে সর্বোচ্চ শতরান এখনও মাস্টার ব্লাস্টারের দখলে। বর্তমান ক্রিকেটে কেউই সেই সংখ্যার আশে পাশে নেই। কিন্তু অন্য একটি রেকর্ড ভেঙে দিতে পারেন জোর রুট, মনে করছেন অনেকে।
টেস্টে সচিন তেন্ডুলকর এখনও পর্যন্ত রানের নিরিখে শীর্ষ রয়েছে। তাঁর পিছনে রয়েছেন সকলে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে ক্রিকেট বিশেষজ্ঞদের মত, চোটাঘাত না লাগলে জো রুট সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিতে পারে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রুটের শতরানের পরই সেই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
গত ২৬ মাসে টেস্ট ক্রিকেটে অধিনায়ক পদ থেকে অব্যাহতির পর যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন জো রুট। প্রচুর রান শুধু করছেন তা নয়, বাজবলের সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছেন। আজ থেকে দশ বছর আগে পেসারদের হয়ত পাল্টা অ্যাটাকে যেতেন না রুট, কিন্তু বর্তমানে ম্যাকালামের আগ্রাসী মেজাজের নীতি অবলম্বন করে তিনিও খেলছেন একেবারে মারকুটে স্টাইলে, সেটাও টেস্ট ক্রিকেটের আসরে।
আসলে সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রানের থেকে এখনও বেশ খানিকটা পিছিয়ে থাকলেও জো রুটের এই সম্ভাবনার কথা উঠে আসছে, কারণ ইংল্যান্ড প্রতিবছর প্রায় ১২-১৫ টেস্ট ম্যাচ খেলে। ফলে সব ম্যাচে যদি রুট খেলতে পারেন, তাহলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে ফেলতে পারেন তিনি।
বর্তমানে ১৪৫ ম্যাচে জো রুটের রান ১২২৭৪। তাঁর সামনে রয়েছেন কুমার সাঙ্গাকারা, অ্যালিয়েস্টার কুক, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং। সবার ওপরে সচিন তেন্ডুলকর। অ্যালিয়েস্টার কুক ১২৪৭২ রানে থেমেছিলেন টেস্টে, কারণ তাঁর বয়স হয়ে গেছিল। যদিও রুটের বর্তমান বয়ল মাত্র ৩৩।
ফলে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের হয়ে আগামী তিন বছরে সব টেস্টে যদি ফুল ফিট রুট খেলতে পারেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে ওঠা রুটের পক্ষে মোটেই অস্বাভাবিক ব্যাপার নয়, ফলে ভারতের ক্রিকেট ঈশ্বরের রেকর্ডই এখন প্রশ্নের মুখে।
অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংও কদিন আগেই বলেছিলেন, ‘জো রুটের মধ্যে যদি এই রানের খিদেটা থাকে, তাহলে ও আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হতেই পারে। বিগত কয়েক বছরে ওর পারফরমেন্স ভালো হয়েই চলেছে ’। তবে সকলের মত, রেকর্ড গড়তে গেলে চোটাঘাত থেকে নিজেকে দূরে রাখতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই