মিরাজকে নিয়ে পোস্ট করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড, ক্রিকেট বিশ্বে উঠলো আলোচনার ঝড়
এক বছরের মাথায় আবারও পাকিস্তানের মাটিতে নতুন মাইলফলোক অর্জন করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তুলে নিয়েছে ৫ উইকেট। এরই সুবাদে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নিজের নাম তুলেছেন মিরাজ।
টানা দুই বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের দুটি অবিশ্বাস্য পারফর্ম্যান্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ারসেরা ১১২ রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন।
আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ফাইফার।
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেই। হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কীর্তিমানের সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের মিরাজের নামটাও।
একই সময়ে নিজের ক্যারিয়ারে বিদেশের মাটিতে সেরা ফিগারের দেখাও পেয়েছেন তিনি। এর আগে বিদেশের মাটিতে মিরাজ ৫ উইকেট পেয়েছেন দুবার। শনিবার পাকিস্তানকে ধসিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মোটে ৬১ রান। পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ দুই রান সংগ্রাহকের উইকেট। শান মাসুদ এবং সাইম আইয়ুব দুজনেই ফিরেছেন তার বলে।
খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী আর আবরার আহমেদকে আউট করে পাকিস্তানের টেলএন্ডের লাগামটাও টেনে ধরেছিলেন। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপটের দিনের অনেকটা কৃতিত্ব তাই মিরাজই পাচ্ছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live