এক টকশোতে কোহলি ও রোনালদো
দুই জগতে দুই লিজেন্ড এক টেবিলে। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা দুটি নাম রোনাল্ডো ও বিরাট কোহলি। একজন মাতিয়ে বেড়াচ্ছেন ফুটবল ও আরেক জন মাতিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট। তবে কখনো তাদের এক সাথে দেখা যায়নি। এবার এই দুই তারকাকে দেখা গেল এক টেবিলে বসে আলোচনা করতে!
টকশোয় রোনাল্ডোর পাশে বসে আলোচনা করছেন কোহলি। এমন একটি গ্রাফিক্স ছবি নিজেদের অফিসিয়াল এক্সে পোস্ট করেছে কোহলির আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। যা মুহূর্তেই লুফে নিয়েছে ভক্তরা। ছবিটি গ্রাফিক্স হলেও ভক্তদের দাবি দ্রুতই এক টেবিলে এই জুটিকে দেখতে চান তারা।
আরসিবির পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি সোফায় মুখোমুখি বসে রয়েছেন কোহলি এবং রোনাল্ডো। সেই ছবি দেখে আঁচ করা যায়, রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হয়েছেন কোহলি। যেই এপিসোডের নাম দেওয়া হয়েছে গোট। যার ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি x ক্রিস্টিয়ানো রোনাল্ডো = গোট স্কোয়ার। এটা মিস করার সাহস আছে? এই কোলাব ইন্টারনেটে আগুন ঝরাবে।’
বেঙ্গালুরুর করা ওই পোস্টটির কমেন্টে অনেকেই লিখেছেন, তারা ওই এপিসোড দেখতে চান। সত্যিই এই এপিসোডটি হলে তা যে নেট দুনিয়ায় আগুন ঝরাবে তা অনুমেয়ই। কেননা, গত ৮ জুলাই রোনাল্ডো ইউটিউবে চ্যানেল খোলার পর মাত্র ১৮টি ভিডিও শেয়ার করেই নিজের সাবস্ক্রাইবার ৫৪.৫ মিলিয়ন ছাড়িয়ে গেছেন। সামনে কোহলির সঙ্গে এপিসোড করলে তা যে ক্রিকেট ভক্তরাও লুফে নেবে তা তো অনুমেয়ই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live