বিগ ব্যাসে যত টাকায় রিশাদ হোসেনকে দলে ভেড়ালেন রিকি পন্টিং, দেখেনিন পারিশ্রমিক
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। রিশাদের আগে তারা দলে টেনেছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে। বিগ ব্যাশের ড্রাফটে রিশাদ হোসেনকে ১ লাখ অন্ট্রেলিয়ান ডলার দিয়ে নিজের দলে নেয় হোবার্ট হারিকেনস। যা বাংলাদেশি টাকায় ৮০ লাখের উপরে।
ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল রিশাদের ক্যাটাগরি। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার্স দলে কাউকে ডাকেনি। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সও কাউকে ডাকেনি।
ফেসবুক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। নিজেদের পেইজে পোস্ট করা ফটোকার্ডে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে দলের পক্ষ থেকে। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোবার্ট তাকে ডেকেছে লেগ স্পিনের শক্তিমত্তা বাড়াতে।
তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিমও একই শর্তে নাম জমা দিলেও ডাক পাননি কোনো দল থেকে। আর পুরো আসর খেলতে পারবেন এমন শর্তে নাম দিয়েছিলেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় ছিলেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে ছিলেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। রিশাদ ছাড়া কেউই ডাক পাননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের