শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য ঘরের মাঠে খেলার হতাশা ভুলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী 'এ' দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। কদিন আগেই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার আসন্ন এই সফরের জন্য দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে আছেন নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের মতো জাতীয় দলের তারকারা। তবে আসন্ন এই সফরে বাংলাদেশ নারী 'এ' দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রাবেয়া খানকে।
আসন্ন এই সফরে ২টি ৫০ ওভারের ম্যাচ ও ৫টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি পেনাগোডার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি হবে কলোম্বোর থ্রুস্টানে।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে কলম্বোতেই। ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়া প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভালে। আর ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বরে হওয়া তৃতীয় ম্যাচটি রাখা হয়েছে থ্রুস্টানে।
১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী 'এ' দল। সিরিজ শেষ করে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দল-
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল