মাঝাড়ি রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
নিশ্চিত হতে একটু সময় লাগল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চাইল পাকিস্তান। তাতে হাসানের প্রথমবার ইনিংসে ৫ উইকেট উদ্যাপনই যা বিলম্বিত হল। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারও নিশ্চিত করলেন, হাসানের বলে মিরাজের ক্যাচ হয়েছেন মীর হামজা (১০ বলে ৪)।
হাসানের পঞ্চম উইকেটেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকেরা ৪৬.৪ ওভার ব্যাট করে তুলেছে ১৭২ রান। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ, ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান।
২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান। অপরাজিত থাকা আগা সালমানের ৪৭ রানই সর্বোচ্চ, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪৩। বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান, নাহিদ রানার শিকার ৪৪ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান। জাকির হাসান ১৬ রানে ব্যাটিং করছেন ও সাদমান ০ রানে ব্যাটিংয়ে আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live