বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পাকিস্তানের কোচ, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের দিকে হাঁটছে মানতে দ্বিধা নেই পাকিস্তানের কোচ জেসন গিলেস্পির। বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলে টাইগারদের প্রশংসায় ভাসালেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। যার মধ্যে ৪২ রান চলে এসেছে কোনো উইকেট না হারিয়েই। শেষ দিন আছে বৃষ্টির শঙ্কা, তবে খেলা হলে বাংলাদেশই জয়ের পথে এগিয়ে থাকবে।
চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি স্বীকার করে নিলেন পাকিস্তান কোচ জেসন গিলেস্পিও, 'বলতে দ্বিধা নেই, এ মুহূর্তে বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে।'
পাকিস্তান পরিকল্পনা কাজে লাগাতে পারেনি জানিয়ে গিলেস্পি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে। টাইগারদের আখ্যায়িত করেছেন শক্তিশালী প্রতিপক্ষ বলেও। তবে মানছেন, পাকিস্তানের বোলারদের আরও ভালো খেলার সুযোগ ছিল।
তিনি বলেন, 'কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live