১৫ বছর পরে ইতিহাস লেখার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, জয়ের জন্য আর যত রান প্রয়োজন বাংলাদেশের
আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে জয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। লক্ষ্য ১৮৫ রান। সেই রান তাড়া করার পথে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।
প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের পথেই আছে বাংলাদেশ। সিরিজ জিততে বাংলাদেশ প্রয়োজন এখন ৬৩ রান, হাতে আছে ৮ উইকেট। দ্বিতীয় টেস্টের শেষ দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার, রান উঠেছে ৮০। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল, মুমিনুল অপরাজিত ২০ রানে।
আউট হয়েছেন দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম। দুজনে অবশ্য বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন। গড়েছেন ৫৮ রানের জুটি। ৪০ রান করেছেন জাকির, ২৪ রান করেছেন সাদমান।
২০০৯ সালের পর প্রথমবার দেশের বাইরে টানা দুই টেস্ট জয় করবে বাংলাদেশ। এছাড়া এটি হবে দেশের বাইরে বাংলাদেশের জন্য তৃতীয়বার টেস্ট সিরিজ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে জয় পেয়েছিল বাংলাদেশ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। টাইগার ক্রিকেটে সেবারই প্রথম অধিনায়ক হয়েছিলেন সাকিব আল হাসান। গ্রেনাডায় তারই ৯৬ রানে ভর করে ২১৫ রানের টার্গেট পেরিয়ে যায় বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি রানতাড়া করে জয়ের নজির।
এরপর থেকে দেশের বাইরে আরও ৬ টেস্ট জিতলেও আর কখনোই টানা জেতা হয়নি টাইগারদের। এছাড়া দেশের মাটিতে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্ট জয় করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জেতে টাইগাররা।
নিজেদের ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে আপাতত খুব কঠিন কিছু অপেক্ষা করছে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল