ইতিহাস গড়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চমক দেখালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ অবস্থান
সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ । যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। প্রথমবারের মত পাকিস্তানকে টেস্ট ম্যাচ ও টেস্ট সিরিজ হারালো বাংলাদেশ। তাও আবার পাকিস্তানের মাটিতে।
পাকিস্তানকে ধবলধোলাই করে যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে উঠেছে বাংলাদেশ, তেমনি আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উন্নত্তি হয়েছে টাইগারদের। অবস্থান পাল্টায়নি বাংলাদেশের, আছে আগের মতোই নবম স্থানে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেনের দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬।
অন্যদিকে দুর্দশার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ধবলধোলাই হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলঙ্কা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)।
পাকিস্তানের সর্বশেষ রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।
২০২১ সাল থেকেই দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এ সময়ে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। ছয়টিতে হারা দলটি ড্র করেছে চার ম্যাচে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live