ট্রফি নিয়ে ঘুমানোর আসল কারণ জানালেন শান্ত
কোনো কিছুটা প্রথমে দেখা সেটা যেন ট্রেন্ডে পরিণত হয়। কাতার বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। তারপর থেকে ফুটবল, ক্রিকেটে কিংবা অন্য খেলায়ও অনেকেই ট্রফি জিতে, সেটি নিয়ে ঘুমিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। যা ছুঁয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে শান্ত বাহিনী। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় সাফল্য। তাইতো সিরিজের ট্রফি জেতার রাতটা ট্রফি নিয়েই ঘুমিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
নিজের ফেসবুক পেজে শান্ত বুধবার সকালে ট্রফি নিয়ে ঘুমোনোর ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল।’ সফল সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে শান্তর দল। দেশে ফিরে সংবাদ মাধ্যমের কাছে ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, 'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’
টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live