ঘটলো অবিশ্বাস্য ঘটনা: টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রানে অল-আউট, ৫ বলে জয়
ক্রিকেটবিশ্বে আবার একটি বিরল ঘটনা। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। সেই রান মাত্র পাঁচ বলে তুলে নিল প্রতিপক্ষ দেশ সিঙ্গাপুর। দু’টি ক্ষেত্রেই নজির তৈরি হয়েছে।
ক্রিকেটবিশ্বে আবার একটি বিরল ঘটনা। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। সেই রান মাত্র পাঁচ বলে তুলে নিল প্রতিপক্ষ দেশ সিঙ্গাপুর। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই ঘটনা ঘটেছে। দু’টি ক্ষেত্রেই নজির তৈরি হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ১০ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা মাত্র এক বার ঘটেছে। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান তুলে দিয়েছিল দু’বলেই। অর্থাৎ জিতেছিল ১১৮ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় সেটিই। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জয় থাকবে দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে।
মঙ্গোলিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সিঙ্গাপুরের বোলার হর্ষ ভরদ্বাজের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। তিনি চার ওভার বল করে তিন রানে ছ’উইকেট নেন। দু’টি মেডেনও দেন। দু’টি উইকেট অক্ষর পুরির। একটি করে উইকেট রাহুল শেষাদ্রি এবং রমেশ কালিমুথুর।
জবাবে সিঙ্গাপুরের মনপ্রীত সিংহ প্রথম বলেই আউট হয়ে যান। উইলিয়াম সিম্পসন ২ বলে ৬ এবং রাউল শর্মা ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live