ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল চূড়ান্ত
সদ্য পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করে দেশে ফিরেছে বাংলাদেশ। গতকাল রাত ১১টার দিকে ইতিহাস গড়ে দেশে ফিলেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরেছেন শান্তরা।
সফল সিরিজ শেষ করে দেশে ফিরলেও বিশ্রাম পাচ্ছে না ক্রিকেটাররা। কেননা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারত মিশন। শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।
চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। পরবর্তীতে দুই দল ১২ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।
এদিকে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে বলে বিসিবির এক নির্বাচক নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’
দলে কোনো ক্রিকেটারের ইনজুরির শঙ্কা আছে কি না, জানতে চাইলে এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live