ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
জয়ের ধারা অব্যাহতই রাখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সবশেষ ৪ ম্যাচে জয় পাওয়ার সংখ্যাটা বাড়িয়ে নিলো বাংলাদেশ। আজ স্বাগতিকদের বিপক্ষে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছেন তপু বর্মন-সোহেল রানারা।
দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। ম্যাচের শুরুতে তার করা গোলেই প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এতে করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার উচ্চতার মাঠের চ্যালেঞ্জও জয় করেছে বাংলাদেশ। সঙ্গে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়ার চাওয়াও পূর্ণ হলো গুরু-শিষ্য দুজনই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন।
বাংলাদেশের ফুটবলে এখন একটা দৃশ্য খুবই পরিচিত। জয়ের ম্যাচে মোরসালিনের গোল। ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গোল পেয়েছেন এমন ম্যাচ কখন হারেনি বাংলাদেশ। আজ ক্যারিয়ারের পঞ্চম গোল করেছেন তিনি।
চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় গোলের দেখা পান মোরসালিন। রাকিব হোসেনের ক্রসে গোল করেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড। গোলে অবশ্য কিছুটা অবদান রয়েছে ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপের। রাকিবের ক্রস তালুবন্দি করতে গিয়ে ফসকে গেলে সামনেই থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি। পরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
৪১ মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে।
বিরতি শেষে গোল শোধ দিতে মরিয়া হয় ভুটান। সেই সুযোগও প্রায় পেয়েই গিয়েছিল। কিন্ত ৫০ মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। ৮৮ মিনিটে ২-০ ব্যবধান করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মোরসালিনের পাসে সঠিক সময়ে পা লাগাতে পারেননি বদলি নামা শাহরিয়ার ইমন। বক্সের মধ্যে যখন পা লাগান তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়।
ম্যাচের যোগ করা সময়ে আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাব্বী হোসেন রাহুল দুর্দান্ত এক শট নিলে তা লাফ দিয়ে প্রতিহত করে দেন ভুটানের গোলরক্ষক ডেন্ডুপে। পরে আর গোল না হলেও কাজের কাজটা শুরুতেই করেছেন মোরসালিন। তার সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live