ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তারকে ধবলধোলাই করে দেশে ফিরেছে শান্ত বাহিনী। এবার পালা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ।
এই সিরিজে পাকিস্তান সিরিজের মত দারুন কিছু করতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলা সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। তাইতো ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা রয়েছে। টেস্ট ক্রিকেটে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে হলে অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণ দরকার। সম্ভাব্য স্কোয়াডে তরুণ প্রতিভাদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে। চলুন দেখি কেমন হতে পারে সম্ভাব্য বাংলাদেশ টেস্ট স্কোয়াড।
টপ অর্ডারে থাকবেন জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে দেখা যাবে মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে। লেয়ার অর্ডারে থাকবেন ফর্মের তুঙে থাকা লিটন দাস ও মিরাজ।
পেস বিভাগে থাকবেন হাসান মাহমুদ, তাসকিন আহমে, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও গতির ঝড় তোলা নাহিদ রানা। দলের সাথে ভারত সফরে থাকবেন ইনজুরি থেকে ফেরা এবাদত হোসেন। স্পিন বিভাগে দেখা যাবে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলামকে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা