ভুটানের কাছে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন বাংলাদেশ কোচ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভুটানের বিপক্ষে হতাশাজনকভাবে শেষ হয়েছে। দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করলেও, দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে ভুটানের কাছে পরাজিত হয়। এই ম্যাচে ডিফেন্ডারদের ভুলকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ দলের কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'গোলে আমাদের ভুল হয়েছে। বল ড্রপ এলাও এবং পরেই গোল হওয়া। দুই ক্ষেত্রেই ভুল আছে।' বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার তপু বর্মণ প্রতিপক্ষের ফরোয়ার্ডকে মার্ক না করে অফ সাইডের আবেদন করে যাচ্ছিলেন।
বাংলাদেশ দুই ম্যাচেই একেবারে বাজে ফুটবল খেলেছে। প্রথম ম্যাচে ভুটানের গোলরক্ষক হাস্যকর ভুল না করলে মোরসালিন গোল পেতেন না। আজ অবশ্য ভুটান বেশ সতর্ক ছিল। বাংলাদেশের কোচের দৃষ্টিতে ধরা পড়েছে, 'তাদের ফ্রী কিক ভালো হয়েছে। অন্য দিকে তারা ভালো রক্ষণও করেছে।'
ভুটান এক সময় বাংলাদেশের পেছনে ছিল। সেই ভুটান এখন বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে র্যাংকিংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হবে র্যাংকিং অনুযায়ী। সেই র্যাংকিং বাড়াতে ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। এক ম্যাচ জয়ের পর আবার হারে সেই লক্ষ্য তেমন পূরণ হচ্ছে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live