অবিশ্বাস্য ভাবে শেষ হলো ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
একই রাতে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং উরুগুয়ে ফুটবলে হোঁচট খাওয়ার ঘটনা ফুটবলপ্রেমীদের জন্য বিস্ময়ের জন্ম দিয়েছে। তবে উরুগুয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারে, কারণ তারা ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করে অন্তত হার এড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে, লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। ব্রাজিল প্যারাগুয়ের কাছে হেরে গেছে, আর আর্জেন্টিনা হেরেছে কলম্বিয়ার বিপক্ষে।
ব্রাজিলের এই পরাজয় দলের অভ্যন্তরীণ সমস্যা তুলে ধরেছে। ম্যাচের আগের দিন কোচ দোরিভাল জুনিয়র বিশ্বকাপের ফাইনাল খেলার উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, কিন্তু মাঠে তার দল প্যারাগুয়ের লো ব্লক রক্ষণের সামনে একেবারেই অসহায় দেখিয়েছে। কোচ দোরিভাল নিজেও স্বীকার করেছেন, তার দলে এমন খেলোয়াড়ের অভাব রয়েছে যারা প্রতিপক্ষের ডি-বক্সে ভিন্নতা আনতে পারে। তবে রক্ষণভাগের তারকা খেলোয়াড়রা ইউরোপিয়ান ক্লাবে ভালো খেললেও ব্রাজিলের জাতীয় দলের হয়ে তাদের সাদামাটা পারফরম্যান্স প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে শেষ ৫ ম্যাচে ৪ হার রক্ষণভাগের দুর্বলতার প্রতি ইঙ্গিত করছে।
আর্জেন্টিনার জন্যও এই পরাজয় বিব্রতকর। লিওনেল স্কালোনির দল চলতি বছরে প্রথমবারের মতো হারের মুখ দেখলো, এবং ২০১৯ সালের কোপা আমেরিকার পর কলম্বিয়ার বিপক্ষে তাদের অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। কলম্বিয়া দুটি গোল করেছে ডেডবল পরিস্থিতি থেকে—প্রথমটি কর্ণার থেকে এবং দ্বিতীয়টি পেনাল্টি থেকে। আর্জেন্টিনার জন্য সেট-পিস থেকে গোল খাওয়া বড় একটি দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, যেটা কোপা আমেরিকার সময়েও দেখা গিয়েছিল।
ব্রাজিলের অবস্থা আর্জেন্টিনার চেয়ে আরও খারাপ। এই হারের ফলে তারা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে। শেষ পাঁচ ম্যাচে তাদের চারটি হার, যা স্পষ্টতই দলের মধ্যে বড় ধরনের সমস্যা প্রকাশ করছে।
এই ম্যাচগুলোর পর বাছাইপর্বের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ৮ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে। কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, এবং উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়। ব্রাজিল ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে, ইকুয়েডর চারে রয়েছে ১১ পয়েন্ট নিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা