ব্রেকিং নিউজ: ভারত সিরিজ দিয়ে ফিরছেন তামিম
দুই ম্যাচের টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।
তবে ক্রিকেট থেকে অনেক দুরে আছেন দেশ সেরা ওপেনার তামিম। এবার ব্যস্ততা ফিরছে তামিমের। আসন্ন ভারত সিরিজে দেখা যাবে তাকে। তবে মাঠের ক্রিকেটে নয় এবার ধারাভাষ্য কক্ষে দেখা যাবে তামিমকে।
ভারতের হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য কক্ষে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন দেশ সেরা এই ওপেনার। বাংলাদেশের প্রতিটি উদযাপনে গলা ফাটাবেন দেশের স্বনামধন্য ধারাভাষ্যকার আতহার আলী খানের সঙ্গে।
সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের পাঁচজন।
তামিম অবশ্য ইতোমধ্যেই ধারাভাষ্যে পা রেখেছেন। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দেখা গিয়েছিল তামিমকে। ২০২২ বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। তবে দেশের বাইরে এবারই প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে তামিমকে।
উল্লেখ্য, এখনও ক্রিকেটকে বিদায় বলেননি তামিম। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তামিম। তবে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম। সর্বশেষ তামিম ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live