MD. Razib Ali
Senior Reporter
এক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলতে এই সিরিজটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই সিরিজটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ভক্ত সমর্থকদের মধ্যে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বরে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে চলুন দেখে নেয়া যাক:
ওপেনিংয়ে দেখা যাবে জাকির হোসেন ও সাদমান ইসলাম। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে দেখা যাবে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মমিনুল হককে। পাঁচ নম্বরে বাটিং আসবেন দেশ সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ৬ নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
লেয়ার অর্ডারে দেখা যাবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে। পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে সাকিবের সাথে থাকবেন মেহেদী হাসান মিরাজকে। যদি পেস সহায়ক উইকেট হয় তাহলে পেসার তিন জন থাকবে আর যদি স্পিন সহায়ক উইকেট হয় সেক্ষেত্রে তাইজুল একাদশে সুযোগ পেতে পারে।
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা