১২ টেস্টে শূন্য পাওয়া বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরুসিংহে
বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার আগে বাবর আজম এবং শান মাসুদের বিপক্ষে কোনো টেস্ট জেতেনি। তবে এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটি সেই আক্ষেপ ঘুচিয়েছে, দুই টেস্টেই জয় পেয়েছে। সামনে ভারতের বিপক্ষে সিরিজ, যেখানে টাইগাররা ১২টি দেখায় এখনো কোনো টেস্ট জিততে পারেনি।
এই প্রেক্ষাপটে পাকিস্তান সিরিজের সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আত্মবিশ্বাসী, তিনি মনে করেন বর্তমান স্কোয়াডটি বাংলাদেশের সেরা টেস্ট দলগুলোর মধ্যে একটি। হাথুরুসিংহের মতে, দলটি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো পারফর্ম করছে এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত।
চেন্নাইতে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘এটি (পাকিস্তান সিরিজ) অবশ্যই আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে এখানে আসার আগে। ফলাফল এক পাশে সরিয়ে রেখে চিন্তা করলে, যেভাবে আমরা সিরিজটা খেলেছি, যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, পিছিয়ে পড়ে গিয়েও আবার ফিরে এসেছি, যারা এসবে অবদান রেখেছে সবকিছু আমাদের এই সিরিজের জন্য অনেক বিশ্বাস যুগিয়েছে।’
বাংলাদেশের এই লঙ্কান কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে, সাথে ব্যাটিংয়েও ভালো গভীরতা আছে। আমাদের দুইজন স্পিনার বিশেষজ্ঞ ব্যাটার, যাদের কিনা টেস্টে সেঞ্চুরি রয়েছে। এর সঙ্গে আমাদের দুইজন উইকেটরক্ষক রয়েছে যারা দলের মূল ব্যাটার। এসব কিছু আমাদের দলকে ভালো একটি ভারসাম্য এনে দিচ্ছে, পাশাপাশি আত্মবিশ্বাসও জোগাচ্ছে।’
ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই। যেখানকার উইকেট স্পিনবান্ধব হয়ে থাকে সাধারণত। আসন্ন ম্যাচেও তেমন উইকেট থাকবে কি না এমন প্রশ্নে হাথুরুর জবাব, ‘আমার কাছে স্পোর্টিং উইকেট মনে হচ্ছে। তবে উপমহাদেশের উইকেট আসলে প্রথম দিন থেকে পরিবর্তন হতে পারে। আমি নিশ্চিত নই কখন থেকে এখানে টার্ন হওয়া শুরু করবে।’
উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ শুরু হবে চেন্নাই ম্যাচ দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live