বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি বিশেষ ভিডিওর মাধ্যমে দলটি প্রকাশ করে, যেখানে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। এটি বিসিবির একটি ভিন্ন ও আকর্ষণীয় প্রচেষ্টা ছিল।
ভিডিওতে দলের ঘোষণা শুরুর আগে নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, "নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবারের বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।"
দল ঘোষণায় একটি বড় চমক ছিল ২৬ বছর বয়সী তাজ নেহারের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেট এবং 'এ' দলে তার পারফরম্যান্সের ভিত্তিতে তিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এছাড়া জাহানারা আলম, যিনি দীর্ঘদিন পর এশিয়া কাপের মাধ্যমে জাতীয় দলে ফিরেছিলেন, এবারও বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা ধরে রেখেছেন।
বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, রাবেয়া খান।
বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে 'বি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- ১০ জনের বার্সাকে হারিয়ে সেমিফাইনালের পথে অ্যাতলেটিকো