সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।
টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬২ রানে ভাঙল উদ্ধোধনী জুটি। ৩৩ রান করা জাকিরকে স্লিপে যশস্বী জয়সোয়ালের ক্যাচ বানান যশপ্রীত বুমরা। নিচু হয়ে আসা ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন জয়সোয়াল। চেন্নাই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম উইকেট উপহার দিলেন সাদমান ইসলাম। জাকির হাসানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলা সাদমান শর্ট মিডউইকেটে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। ৬৮ বলে ৩৫ রান করেছেন সাদমান। দলীয় সেঞ্চুরি করে ড্রিংক বিরতিতে গেল বাংলাদেশ।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৫ ওভার শেষে ২ উইকেটে ১০০। জয়ের জন্য এখনো ৪১৫ রান দরকার বাংলাদেশের। ৪ রানে ব্যাট করছেন মমিনুল হক ও ২০ রানে ব্যাটিংয়ে আছেন শান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live