বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট: ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে আলোচনা ছিল একটাই—হারের ব্যবধান কতটা কমাতে পারবে বাংলাদেশ। চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, কিছুটা হলেও লড়াই করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য ২৮০ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেনদের।
প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি। দেখতে দেখতে ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে বুমরা একটি, ৮৮ রান খরচায় ছয় উইকেট নেন অশ্বিন। প্রথম ইনিংসে ১১৩ রান করা এই অলরাউন্ডার ম্যাচসেরাও নির্বাচিত হন। দ্বিতীয় ইনিংসে ৫৮ রান খরচায় তিন উইকেট নেন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬; হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৮৭/৪ (৬৪ ওভার) (ইনিংস ঘোষণা) (গিল ১১৯*, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- (লক্ষ্য ৫১৫ রান)- ২৩৪/১০ (৬২.১ ওভার) (জাকির ৩৩, শান্ত ৮২, সাকিব ২৫; অশ্বিন ৬/৮৮, জাদেজা ৩/৫৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live