সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা নিয়ে যা বললেন জনপ্রশাসন সচিব
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন গুজব হিসেবে অভিহিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোকলেস উর রহমান। আজ (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে আলোচনা চলাকালীন সময়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে, সচিব সরাসরি এ গুজবকে নাকচ করে দেন। তিনি বলেন, "এ ধরনের গুজবে কান দেবেন না," এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এমনকি, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ১৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে। এই প্রস্তাবটি পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোকলেস উর রহমান এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার কথা অস্বীকার করেছেন এবং জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে