‘এটা ভারত, পাকিস্তান নয়’ বাংলাদেশকে ছোট করতে গিয়ে পাকিস্তানকে চরম অপমান করলেন বাসিত আলী
সম্প্রতি পাকিস্তানে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই সাফল্যের পর ভারত সফরে গিয়ে নিজেদের ছন্দ হারিয়েছে টাইগাররা। সফরের শুরুতেই চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
পাকিস্তানে দুর্দান্ত ফর্মে থাকা দলটি ভারতের মাটিতে এমন পারফরম্যান্সের কারণে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা দেখে হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশ দল পাকিস্তান সফরে দারুণ ছন্দে থাকলেও ভারত সফরে গিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে ব্যর্থ হয়েছে।
পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আফসোস করেই বলেছেন, ‘এটা ভারত, পাকিস্তান নয়।’ তার মানে পাকিস্তানকে হেসেখেল হারাতে পারলেও ভারতের সঙ্গে টেক্কা দেওয়া সহজ ব্যাপার নয়।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশ-পাকিস্তানে যতটা পার্থক্য, ভারত-বাংলাদেশে ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম দুই ঘণ্টার ফায়দা লুটতে চায়, তারা জিতবে না। শেষপর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি। কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে।’
বাসিত আলি বলেন, ‘৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল। তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের ২০টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো?’
তিনি বলেন, ‘হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র ১৩ ওভার করল, হয়ত ইনজুরির ভয়ে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live