৪র্থ ব্যাটার হিসেবে লজ্জার ইতিহাস গড়লেন জাকির হাসান
রাউন্ড দ্য উইকেট এসেছিলেন আকাশ দীপ। বল সাদমানের সামনের পায়ে লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। আকাশ দীপ আবেদন করেও আম্পায়ারের সাড়া না পাওয়ার পর রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। বোলারের দাবিতে সাড়া দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত। আউটের সিদ্ধান্ত দেওয়ার পর রোহিতের আনন্দ দেখে কে! তিনি নিজেও অবাক। ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রানে আউট হলেন সাদমান।
১৭তম ওভারে আকাশ দীপকে স্কয়ার কাটে চার মেরে প্রথম ইনিংসে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫০ এনে দেন মুমিনুল। ৬ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে ১৬ রানে অপরাজিত নাজমুল।
মেঘলা আবহাওয়া ফিরে এসেছে কানপুরে। আলোর স্বল্পতার জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো হয়েছে।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭ ওভারে ২ উইকেটে ৫১।
২৪ বল খেলে ০ রানে আউট জাকির। রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে তৃতীয় স্লিপে ক্যাচে পরিণত করেছেন ভারতের পেসার আকাশ দীপ। যশস্বী জয়সোয়াল ক্যাচটি নিতে পেরেছেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই ক্যাচটি নিয়েছেন জয়সোয়াল।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় চতুর্থ জাকির।
২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪১ বল খেলে ০ রানে আউট হন বাংলাদেশের সাবেক পেসার মনজুরুল ইসলাম। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ২৯ বল খেলে ০ রানে আউট হন রাজিন সালেহ। পরের বছর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল খেলে ০ রানে আউট হন আফতাব আহমেদ। এরপর জাকিরের ২৪ বলে ০ রানে আউট হওয়া।
টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হন সাবেক এই বাঁহাতি পেসার।
মুদ্রা নিক্ষেপের ভাগ্য পরীক্ষায় হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত। টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’
নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই