শান্ত ও মমিনুলের ব্যাটে ভর করে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
সকালের সেশনে ২৬তম ওভারে আকাশ দীপ বোলিং করার সময়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছিল। ২৬তম ওভার শেষে মধ্যাহ্ন বিরতি গিয়েছে দুই দল। তাঁর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান। মুমিনুল ২৭ ও নাজমুল ২৮ রানে অপরাজিত।
২৬তম ওভারের খেলা চলাকালীন ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, সকালের সেশনে মেঘলা আবহাওয়াম, বৃষ্টি ও পেসবান্ধব কন্ডিশনে ‘ভালো খেলেছে’ বাংলাদেশ। ২টি উইকেট পড়লেও ভারতীয় বোলারদের বাংলাদেশ ভালোই সামাল দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার।
সকালের সেশনে ৯ম ওভারে দলীয় ২৬ রানে আউট হন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে ০ রানে আকাশ দীপের বলে স্লিপে ক্যাচ দেন। মাঝে তিন ওভার পর আরেক ওপেনার সাদমান ইসলামও (২৪) আকাশ দীপের বলে এলবিডব্লু হন। এরপর তৃতীয় উইকেটে ৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েন মুমিনুল ও নাজমুল।
ধারাভাষ্যকার রবি শাস্ত্রী জানিয়েছেন, উইকেট ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হয়ে উঠছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিজে জমে যাওয়ার এটাই সময়।
মুদ্রা নিক্ষেপের ভাগ্য পরীক্ষায় হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত। টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’
নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে