৬০ বলে ১২১ রান: অনেক দিন পর সাব্বিরের ব্যাটিং তান্ডব দেখলো ক্রিকেট বিশ্ব
এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান। এখনো তার ভক্তরা তাকে জাতীয় দলে দেখতে চায়। তার মারমুখি ব্যাটিং দর্শকরা উপভোগ করতে চায়। কিন্তু বর্তমানে জাতীয় দলের আশেপাশেও নেই এই তারকা। তবে বর্তমানে জিম আফ্রো টি-টেন লিগে ব্যস্ত সময় পার করছেন এই ক্রিকেটার।
শুরুর কয়েকটা ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হওয়াতে বাদ পড়েছিলেন একাদশ থেকে। আবারও একাদশে সুযোগ পেয়ে নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন সাব্বির।
ম্যাচের অষ্টম ওভারে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে রীতিমত ঝড় তুলেন এই তারকা। ১২ বলে খেলেন ৩৪ রানের টর্নেডো ইনিংস। যখন সাব্বির ব্যাটিং নামে তখন তার দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৯ রান। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে ১০ ওভারে ১২১ রান স্কোর বোর্ডে জমা করে হারারে বোল্টস।
তবে ম্যাচটি জিততে পারেনি সাব্বিরের দল। ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলা টাইগার্স। ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ইতোমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল।
তবে টুর্নামেন্টের শুরুতেই বাজে শুরু হয় সাব্বিরের। প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট! এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তাঁর।
সাব্বিরের দল হারারে আজ বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। গতকাল বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলা সাব্বিরের প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখা এক প্রকার নিশ্চিত বলা যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই