ব্রেকিং নিউজ: ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। তারা দাবি করেছে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় আসিফ নজরুলের নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত এই বিক্ষোভে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের রায় দিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। এর জন্য আসিফ নজরুলের পদত্যাগ জরুরি।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত, সাঈদ আহমেদ ও আবদুস সালাম প্রমুখ।
বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের ৫ দফা দাবি জানিয়েছে।
দাবিগুলো হলো:
১. দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।
২. মাহমুদুর রহমানসহ সব মজুলম সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে।
৩. মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে।
৪. দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে।
৫. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল