সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে বিসিবির সিদ্ধন্তে অবাক সবাই, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়ে সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে সিরিজের সূচি। আগামী ১৬ অক্টোবর প্রোটিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে। বিসিবি’র নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়েছে।
এদিকে, এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ চাইলেও, বিসিবি তার অনুরোধের বিষয়ে উদাসিন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের অনুমোদনের ওপর।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শারিয়ার নাফিস বলেন, 'তাদের চাওয়া ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা চেয়েছিল। তাদের চাহিদাগুলো নিয়ে সচেতন ছিলাম। আন্তঃবিভাগীয় সমন্বয় ভালো হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি আমাদের যথেষ্টা সহযোগিতা করেছে। আমরা তাদের চাহিদাগুলো পূরণ করতে পেরেছি এবং তারা পুরোপুরি সন্তুষ্ট। বাংলাদেশে সিরিজটা হতে কোন বাধা নেই।'
বাংলাদেশের বিপক্ষে শুধু দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এর মাঝে মিরপুরে প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে, বোর্ড সভাপতি সরকারের ওপর সিদ্বান্তের ভার দিলেও সেখানে থেকে আসেনি ইতিবাচক বার্তা।
বিষয়টা এখনো এড়িয়ে যাচ্ছেন বিসিবি কর্তারা। নাফিস বলেন, 'আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি, প্রত্যেক খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিতে চায়। এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের অবস্থাটা স্বাভাবিক না। ব্যাপারটা সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে আলোচিত হচ্ছে।
আমরা সাধারণ দর্শক হিসেবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি- ব্যাপারটা যেহেতু ঐ পর্যায়ে চলে গেছে, ঐ পর্যায় থেকে মীমাংসা হলে ভালো হয়। আমাদের অবস্থান থেকে চিন্তা করা বা মন্তব্য করা ঠিক হবে না।'
তিনি আরো বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিবেচিত বিষয়। মাননীয় ক্রীড়া উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন। মাননীয় বোর্ড সভাপতি এ ব্যাপারে কথা বলেছে। তো ব্যাপারটা ঐ পর্যায়ে আছে।
এই পরিস্থিতিতে এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। পাশাপাশি কোনো কিছু বলার অবস্থানেও নেই। যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে, এটা উচ্চ পর্যায়েই বিবেচিত হচ্ছে।'
একদিকে সাকিবের অবসর, অন্যদিকে ক্রিকেটে ফেরার গুঞ্জন তামিম ইকবালের। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জের কাছে এ ব্যাপারে এখনো আসেনি কোনো বার্তা।
দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। আর চট্টগ্রামে ২য় টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা