পাঁচ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব। আন্দোলনে থাকা অবস্থায় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট আব্দুল মোতালিবের বাবা আব্দুল মতিন বাদি হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একাদশে ভর্তি আবেদনে বড় পরিবর্তন, এবার যা করতে হবে শিক্ষার্থীদের
- চেয়ারম্যানের নামে বক্তব্য, এবার কঠোর সতর্কবার্তা বিএসইসির
- ইউনিটপ্রতি মুনাফা থাকলেও লভ্যাংশ শূন্য, তিন ফান্ডের সিদ্ধান্ত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- এক ঘটনায় বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি, জানুন বিস্তারিত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- ১৮ আগস্ট স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- টেস্টে ফেল দেখিয়ে এসএসসিতে বসতে না দিলে বিপদে পড়বে স্কুল?
- স্বামীর মৃত্যুর খবরের পর নতুন সিদ্ধান্ত দীপু মনির আইনজীবীর
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ২০ আগস্ট আজকের স্বর্ণের দাম