হঠাৎ যে কারণে দুবাইয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে, যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও স্কটল্যান্ড মুখোমুখি হবে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়। যদিও খেলা অন্য দেশে হচ্ছে, বাংলাদেশের আয়োজক হিসেবে দায়িত্ব অপরিবর্তিত রয়েছে।
বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দেখতে বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এবং বিসিবির কিছু কর্মকর্তাও আরব আমিরাত সফর করছেন।
ফেসবুক পোস্টে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
আসিফের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও একটি পোস্টে তার দুবাই সফরের খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।’
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ পরেছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ড ছাড়াও আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। গ্রুপপর্বে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো হলো- ৩, ৫, ১০ ও ১২ অক্টোবর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা