গু’ম কমিশনের তদন্তে বাধা: আয়নাঘরে প্রমাণ লোপাটের ইঙ্গিত
গু’ম সংক্রান্ত কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী 'আয়নাঘর' নামে পরিচিত বন্দিশালার পরিদর্শন শেষে জানান, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আয়নাঘরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে দেয়ালে রং করা হয়েছে এবং কক্ষ ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো প্রত্যক্ষ ভুক্তভোগীর সাক্ষাৎ পাওয়া যায়নি।
কমিশন বলছে, তারা লিখিতভাবে নির্দেশ দিয়েছে যাতে বন্দিশালায় কোনো পরিবর্তন স্থগিত থাকে এবং অভিযুক্তদের তদন্তের জন্য তলব করা হবে। পালিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উল্লেখ করেন, গুমের অভিযোগ অনুযায়ী বন্দিশালার বর্তমান অবস্থা অনেকাংশে পরিবর্তিত হয়েছে, অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বা কক্ষ ভেঙে ফেলা হয়েছে।
কমিশনের ১৩ কার্যদিবসের মধ্যে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে, যার বেশিরভাগই র্যাবের বিরুদ্ধে। ডিবি, সিটিটিসি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ১০ অক্টোবরের মধ্যে কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেবে, যেখানে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলো তদন্ত করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!