ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি
আগামী রোববার, ৬ অক্টোবর, ফুটবলপ্রেমীদের জন্য আরেকটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে, যখন ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ।
আর্জেন্টিনা এই টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে এবং ২০২১ সালের আসরে তারা রানার্সআপ হয়েছিল। এবারও আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে নিজেদের দ্বিতীয় শিরোপার লড়াইয়ে প্রস্তুত। অন্যদিকে, ব্রাজিলের ফুটসাল বিশ্বকাপে এটি সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতে জয়লাভ করে ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এবং এবারও তারা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শিরোপা জিততে পারলে, তাদের ফুটসাল ইতিহাসে এটি হবে ষষ্ঠ শিরোপা, যা ‘হেক্সা মিশন’ হিসেবে পরিচিত।
ব্রাজিল এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে খেলতে নেমে প্রথম ম্যাচে কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে, এবং শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। নকআউট পর্বে কোস্টারিকাকে ৫-০ গোলে, কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ৩-১ গোলে, এবং সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় সেলেসাওরা।
আর্জেন্টিনার সামনে ব্রাজিলের শক্ত প্রতিপক্ষ হলেও, ফাইনালের মঞ্চে দুই দলের কাছ থেকেই দর্শকরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live