শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। ৬ উইকেটে ২৯৭ রান করে ভারত।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন সাঞ্জু স্যামসন। ৪৭ বলে ১১১ রান করেন তিনি। অপর দিকে ব্যাটিং ঝড়ে ৩৫ বলে ৭৫ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষের দিকে ব্যাটিং ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ। ১৩ বলে ৩৪ রান করেন রিয়ার পরাগ। ১৮ বলে ৪৭ রান করেন হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তানজিম সাকিব ও ১টি করে উইকেট নেন মাহমুদউল্লাহ, তাসকিন ও মুস্তাফিজুর রহমান।
বিশাল রানের টার্গেটে নেমে শুরুতেই সেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের ব্যাটাররা। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শান্ত রিয়াদরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে লিটন দাসের ব্যাট থেকে ২৫ বলে ৪২ রান করেন তিনি। ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়।
তারপরও বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। ফলে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। আর এতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াস হলো টাইগাররা। এর আগে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াস হয় বাংলাদেশ। বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতীশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্ত্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস