জানা গেল লাউতারো মার্টিনেজ না ভিনিসিয়ুস জুনিয়র যার হাতে উঠছে ব্যালন ডি’অর
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি প্রদান করা হবে এই অনুষ্ঠানে। বর্তমানে তিনজন ফুটবলার—রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি—এই সম্মানের জন্য আলোচনায় রয়েছেন।
অনেক বিশ্লেষক মনে করছেন, এই তিনজনের মধ্যে যেকোনো একজন হয়তো ঘরে তুলতে পারেন মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মনে করেন, রদ্রি-বেলিংহ্যাম নয় পুরস্কারটি উঠতে যাচ্ছে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।
টিএনটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে কথা বলতে গিয়ে এডারসন বলেন, আমি ব্যালন ডি'অর জয়ের জন্য ভিনিসিয়ুস জুনিয়রকে মনোনীত করছি। আমি আশা করি সে এটা জিতবে। ২০০৭ সালে কাকার পর থেকে কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জিতেনি। ভিনিসিয়ুস এই বছর দক্ষিণ আমেরিকার দেশটির অপেক্ষা ভাঙতে চলেছে।
আগামী ২৮ অক্টোবর, প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস হতে পারেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা তার অসাধারণ ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।
ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস