ব্রেকিং নিউজ: মাশরাফিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সিলেটের রিকাবিবাজার জেলা স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে মাশরাফি বিন মুর্তজাকে বিপিএল দল সিলেট স্ট্রাইকার্স থেকে বাদ দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ‘সিলেটের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে মাশরাফির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং তার জার্সি ও কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও মাশরাফি ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব থেকেছেন এবং শেখ হাসিনার সমর্থন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মাশরাফি একসময় দেশের মানুষের কাছে সম্মানের প্রতীক ছিলেন। তবে সাম্প্রতিক আন্দোলনের সময় তার ভূমিকা শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হয়েছে, বিশেষ করে তাদের দাবি অনুযায়ী তিনি ‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন।
আল্টিমেটামের মধ্যে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা এবং দলটিকে বয়কটের আহ্বান জানিয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার থাকাকালে আমরা তাকে সম্মান করতাম ও ভালবাসতাম। কিন্তু যখন মানুষ দেশের স্বার্থে মাঠে নেমে আসে, তখন মাশরাফি আমাদের পক্ষে থাকেননি। তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। দেশের মানুষ তাকে ভালবাসতো, কিন্তু তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে ও ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছে। হাজার হাজার ভাই-বোনদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এই স্বাধীন দেশে ফ্যাসিস্টদের কোনো দোসর থাকতে পারবে না।
তিনি আরও বলেন, আমারা ঘোষণা করতে চাই যে, মাশরাফি সিলেটে আসতে পারবেন না। শাহজালালের পূণ্যভূমিতে আওয়ামী লীগের কোনো দোসরদের ঢুকতে দেওয়া হবে না। সিলেট স্ট্রাইকার্সকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি তারা যেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাশরাফিকে সরিয়ে দল পুনর্গঠন করে।
প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে মাশরাফিকে দলে নেয় সিলেট। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে। মাশরাফিকে দলে নেওয়ার যুক্তি হিসেবে সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক বলেন, ‘মাশরাফির ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই