তাইজুলের ২০১, আশায় দিন শেষ করলো বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনটি ছিল ঘটনাবহুল। টস ভাগ্য বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে গেলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিক দল। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে প্রথম সেশনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে গেলেও বিরতির পর পুরো দল ১০৬ রানে গুটিয়ে যায়।
শুরুতেই উইকেট হারানোর ধাক্কায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ০ রানে ভিয়ান মুল্ডারের বলের শিকার হন, স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর মুমিনুল হকও একই বোলারের বলে কট বিহাইন্ড হয়ে মাত্র ৪ রান করে আউট হন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন, মাত্র ৭ রান করে কেশভ মহারাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাগিসো রাবাদার বোলিংয়ের সামনে টিকতে পারেননি। মুশফিক ১১ রানে বোল্ড হন, এবং এই উইকেটের মাধ্যমে রাবাদা টেস্ট ক্রিকেটে নিজের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। খানিক পরেই লিটন দাসও রাবাদার বাউন্সারে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
মেহেদি হাসান মিরাজ কিছুক্ষণ জয়কে সঙ্গ দিলেও লাঞ্চের আগে কেশভ মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। লাঞ্চের বিরতির পর ওপেনার মাহমুদুল হাসান জয়ও আউট হন ডেন পিটের বলে। অভিষিক্ত জাকের আলীও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি মাত্র ২ রান করে মহারাজের বলে স্টাম্পড হন। শেষদিকে নাইম হাসান ও তাইজুল ইসলামও দলকে টেনে তুলতে ব্যর্থ হন, ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে ধাক্কা খায়। হাসান মাহমুদের প্রথম ওভারেই ৯ রান তুললেও, শেষ বলে অধিনায়ক এইডেন মার্করাম বোল্ড হয়ে ফিরে যান। তবে এরপর টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস মিলে দলকে এগিয়ে নেন। যদিও স্টাবস ৮ রানে জীবন পেলেও, বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রানে।
এরপর ডেভিড বেডিংহ্যামও একইভাবে তাইজুলের শিকার হন, মাত্র ১১ রান করে কট বিহাইন্ড হন। ডি জর্জি ও রায়ান রিকেল্টন মিলে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের ঘরে নিয়ে যান, কিন্তু ডি জর্জি ৩০ রান করে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। রায়ান রিকেল্টনও বেশিক্ষণ টিকতে পারেননি, তাইজুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
তাইজুল ইসলাম একাই দক্ষিণ আফ্রিকার পাঁচটি উইকেট তুলে নেন, এবং ঢাকা টেস্টে সাকিব না থাকায় স্পিন বিভাগে মূল দায়িত্বটা তাইজুলের ওপরই ছিল। টেস্ট শুরুর আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৪ উইকেট দরকার ছিল তার। ব্রিটজকে সাজঘরে পাঠিয়েই সেই অপেক্ষা শেষ হয়েছে তার।
অবশ্য এরই মধ্যে আরও একটি উইকেট দখলে নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩ তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন এই অফস্পিনার। এ নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২০১। দিনের খেলা শেষ হয় প্রোটিয়াদের ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১০৬/১০ (৪০.১ ওভার) (জয় ৩০, মুশফিক ১১, মিরাজ ১৩, তাইজুল ১৬) (মুল্ডার ৩/২২, রাবাদা ৩/২৬, মহারাজ ৩/৩৪)
সাউথ আফ্রিকা- ১০৮/৬ (৩২) (ওভার) (জর্জি ৩০, স্টাবস ২৩, রিকেলটন ২৭; তাইজুল ৫/৪৯, হাসান ১/৩১)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই