২০২৫ আইপিএলের জন্য বড় চমক দিয়ে যে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখলো কলকাতা
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে। ২০২১ সালে তাঁকে ১২.২৫ কোটি টাকায় কিনে কেকেআর নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল, তবে কেকেআর এবং শ্রেয়সের মধ্যে সম্পর্ক শেষ হয়েছে ‘বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদে’। দলের হয়ে সাফল্য এনে দিতে না পারা এবং চোটের কারণে শ্রেয়সের কেকেআর যাত্রা খুব একটা মসৃণ ছিল না। শেষ পর্যন্ত, শ্রেয়সের বর্ধিত বেতন চাহিদা পূরণে কেকেআর অপারগ হওয়ায় তাঁকে ছেড়ে দেয়।
এবারের নিলামের আগে কেকেআর ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা পেয়েছেন রিঙ্কু সিং। বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা করে এবং হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ৪ কোটি টাকা করে দিয়ে মোট ৫৭ কোটি টাকা ব্যয় করেছে কেকেআর।
শ্রেয়সকে ছেড়ে দেওয়ার পর, কেকেআর এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে। অধিনায়কের দৌড়ে সুনীল নারাইনের নাম সামনে আসলেও তাঁর বয়স ও দীর্ঘমেয়াদী ভাবনায় তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না দলটি। এই কারণে, কেকেআর হয়তো পরবর্তী নিলামের জন্য অপেক্ষা করবে, যেখানে নতুন অধিনায়ক খুঁজে পেতে আবারও তৎপর হবে দলটি।
পুরোপুরি চমক দিল KKR!:
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পুরোপুরি চমক দিল। ছয়জনকেই রিটেন করল। অর্থাৎ আইপিএলের মেগা নিলামে কোনও আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে না কেকেআর। রাখল ছয়জনকে - রিঙ্কু সিং (১৩ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা) এবং রামনদীপ সিং (৪ কোটি টাকা)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার: বিদেশিদের পছন্দের শীর্ষে ২৬ ব্লু-চিপ শেয়ার
- নাভানা ফার্মায় তোলপাড়: বিএসইসির ৪ সদস্যের কমিটি
- লভ্যাংশের চমক শেয়ারবাজারে: বিনিয়োগকারীদের বড় ডিভিডেন্ড দিচ্ছে ৩ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পরবর্তী রাষ্ট্রপতি কে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং: ২০২৬-এ পুরোদমে চালুর মহাপরিকল্পনা
- বিনিয়োগকারীদের সুখবর: ডিভিডেন্ড দিতে আসছে ২ কোম্পানি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: পাকিস্তানের ব্যাটিং ঝড়, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচরা আসবে না কেন? জানা গেল বিস্তারিত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৩ মার্চ ২০২৬)
- গরমে এসি চালু করছেন? আগে এই বিষয়গুলো না দেখলে বিপদ
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live